1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে সাবা ডায়াগষ্টিক সেন্টারের যাত্রা শুরু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে সাবা ডায়াগষ্টিক সেন্টারের যাত্রা শুরু

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন
অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঠাকুরগাঁওয়ে ফ্রি চিকিৎসা সেবাসহ নিখুঁত পরীক্ষা প্রদান করার প্রতিশ্রুতি নিয়ে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো সাবা ডায়াগষ্টিক সেন্টার।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের গোবিন্দ নগরে সাবা ডায়াগষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও সিভিল সার্জান ডা. নুর নেওয়াজ আহমেদ।
উদ্বোধন উপলক্ষ্যে ডায়াগষ্টিক সেন্টারের স্বত্বাধিকারি মো. মতিউর রহমানের সভাপতিত্বে তৃতীয় তলায় এক উদ্বোধনি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জান ডা. নুর নেওয়াজ আহমেদ। গেস্ট অব অর্নার হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. তহিদুর রহমান (তৌহিদ) উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন বিভাগের চিকিৎসক, জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহ জেলার প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনি সভায় অতিথিরা সাবা ডায়াগষ্টিক সেন্টারের মঙ্গল ও সাফল্য কামনা করে বলেন, এই ডায়াগষ্টিক সেন্টারের মাধ্যমে সকলে কাঙ্খিত চিকিৎসা সেবা পাবেন এবং সবার আস্থার একটি ডায়াগষ্টিক সেন্টার হবে সাবা ডায়াগষ্টিক সেন্টার।
এছড়াও ডায়াগষ্টিক সেন্টারটির স্বত্বাধিকারি মো. মতিউর রহমান বলেন, এখানে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত সকলের জন্য একজন চিকিৎসক থাকবে। যিনি সবার ফ্রি মেডিকেল সেবা প্রদান করবেন এবং প্রতিমাসে ১০ জন অসহায় ও দরিদ্র মানুষকে ফ্রি পরীক্ষা সেবা প্রদান করা হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। যাতে সকলকে কাঙ্খিত সেবা প্রদান করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )