জানা গেছে, পুলিশ রাত্রিকালীন ঘোড়াঘাট-কামদিয়া সড়কের জনৈক রনির সমিলের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটি করা কালীন সময়ে ঘোড়াঘাট থেকে কামদিয়া গামী একটি সিএনজিকে সিগনাল দিলে সিএনজিটি থামার পর ভিতরে একটি কাটুনসহ দুইজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশ। এসময় কাটুনটি চেক করে ২২ হাজার পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (কমলা রং) উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ৪৪ লক্ষ টাকা।
পুলিশ এসময় সিএনজিতে থাকা ট্যাপেন্টাডল বাহক দুইজনকে আটক করে। তাদের স্বীকারক্তি অনুযায়ী জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন আয়ভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু জাফর (৪২) কুমিল্লা হতে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনিয়া ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ জয়পুরহাট কালাই এর জনৈক ফয়সাল নামের এক ব্যক্তিসহ বিভিন্ন জায়গায় এই ট্যাবলেটগুলো অধিক লাভের আশায় বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়িদের নিকট বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা (ওসি) নাজমুল হক জানান, মাদক নিয়ন্ত্রন আইনে ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার বেলা ১১ টায় ঘোড়াঘাট থানায় একটি প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে।