1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর মাইক প্রচারক ও অপারেটর শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সৈয়দপুর মাইক প্রচারক ও অপারেটর শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর মাইক প্রচারক ও অপারেটর শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের বিমানবন্দর সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানেরআয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার।

 

সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। অন্ষ্ঠুানে আমন্ত্রিত অতিথি, সুধীজন ও সংগঠনের শতাধিক মাইক প্রচারক ও অপারেটররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )