1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে নীচে চাপা পরে ভটভটি চালকের মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম রাসেল মিয়া (২৫)। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক‍্যাম্পের মোড়ে এই  দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বের হয়ে  বাগভান্ডার ক‍্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দুর্ঘনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )