1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে । এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )