1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন
গাইবান্ধর গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় স্থানীয় নওরোজ কমিউনিটি সেন্টারে গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারমিং ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্য, প্রধান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি জাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, রাহেনুল ইসলাম জুয়েল, প্রকাশ কুমার গুপ্ত, মামুনুর রশিদ মামুন, গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দীর্ঘ আলোচনা শেষে সানোয়ার হোসেন দিপুকে সভাপতি ও বিমল কুমার সাহা বৈদ্যকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )