1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক হাজার গবীর অসহায় শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে কম্বল  বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বিএনপি, অংগ সহযোগী সংগঠনের উদোগে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে  উপজেলার ৯ ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং বাফফের ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, যুগ্ন আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান ও হকিকুল ইসলাম সহ বিএনপি, অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )