
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক।
উপজেলা বিএনপি’র কার্যালয়ে পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু প্রমুখ।
ভোটে আগামী ২ বছরের জন্য গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি পদে রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু নির্বাচিত হয়েছেন।
Related