1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃষক দল কৃষকদের পাশে থাকবে- সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

কৃষক দল কৃষকদের পাশে থাকবে- সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০১ জন দেখেছেন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক বলছেন, আমাদের দেশের কৃষকরা অবহেলিত। কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন এবং সরকারি সহায়তার বিষয়ে কৃষক দল কৃষকদের পাশে থাকবে সবসময়। দাবি দাওয়া নিয়ে কৃষক দল লড়াই সংগ্রাম করবে। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কৃষক সমাবেশে।

পার্বতীপুরে ২নম্বর মন্মথপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় দেওয়ানী বাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মন্মথপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সংসদ ও কৃষক দলের সহ-সাধারন সম্পাদক ইনছান আলী, পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষক দলে সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক মোকছেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্ন ও সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ। কৃষক সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এবং মন্মথপুর ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )