


দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় ৪০ বছরের দখলীয় কবলা সূত্রে প্রাপ্ত ২০ শতক জমি সহ একটি বিশাল বাঁশ ঝাড় দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেলাইন গ্রামে। জনা গেছে, ভেলাইন গ্রামের কাজী আবু বক্কর সিদ্দিক ও তার পুত্র নূর ইসলাম ভেলাইন মৌজায় ১৮ নং খতিয়ান ভুক্ত ৪৪২ নং দাগে মোট ১ একর ১৭ শতক জমির ২৬ শতক তন্মধ্যে ২০ জমা-জমি নিয়ে একই গ্রামের প্রতিবেশী তফাজ্জল হোসেনের সাথে মামলা মোকদ্দমা হয়। মামলায় আদালত স্বাক্ষী প্রমাণে জমি কাজী আবু বক্কর সিদ্দিক ও নূর ইসলামের প্রামানিত হওয়ায় আদেশ প্রদান করেন যে, তফশীল বর্নিত জমিতে প্রতিপক্ষ তফাজ্জল হোসেনকে প্রবেশে এবং তাকে উচ্ছেদ না করার জন্য বারিত করা হলো। এছাড়া উপযুক্ত আদালতের আদেশ ব্যতিত কাজী আবু বক্কর সিদ্দিক ও নূর ইসলামকে উচ্ছেদ না করার নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘদিন পর তফাজ্জল হোসেন মৃত্যু বরণ করলে তার পুত্ররা ৫ আগস্ট পদ পরিবর্তন হলে মিলন আহম্মেদ ও মিজানুর রহমানের নেতৃত্বে এক রাজনৈতিক দলের কিছু উৎশৃঙ্খল যুবকদের সহায়তায় বিশাল বাঁশ ঝাড়সহ জায়গাটি দখল করে একের পর এক বাঁশ কেটে উজাড় করে দিচ্ছে। পাশাপাশি আবু বক্কর সিদ্দিকের বাড়ির রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
এঘটনায় বাদী থানা পুলিশের সহায়তা চেয়ে পাইনি বলে জনাই।