1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া হাট ও কানাগাড়ী মৌজায় সড়ক ও জনপথের জায়গা দখল করে পাকা মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।জানা গেছে, উপজেলার কানাগাড়ী গ্রামে জনৈক গোলাম রব্বানী ও আজিজার রহমান একের পর এক সড়ক ও জনপথে কর্মকর্তা ও সার্ভেয়ারকে ম্যানেজ করে সড়কের ধারে পাকা দোকান ঘর নির্মাণ করে তা ভাড়ায় চালিয়ে আসছে। সম্প্রতি গত কয়েকদিন থেকে আবারও মার্কেট নির্মাণের জন্য সড়কের ধারে মাটি ফেলার কাজ শুরু করেছে।

এ ব্যাপারে একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আছলামউল হক বাদী হয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার অমিত সেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও মূলত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহন করে নাই।

এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপথের সার্ভেয়ার অমিত সেনের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি দুইদিন সেখানে গিয়ে মাপযোগ করেছি। আমাদের সেখানে দুইটি সীমানা পিলার রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে যা আমি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি বলেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও আমি পিলারের সাইট থেকে দূরে বিল্ডিং করতে বলেছি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সার্ভেয়ার জানিয়েছেন বিরোধপূর্ণ জায়গাটি সড়ক ও জনপথের নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )