
কুড়িগ্রামের রাজারহাটে অসহায় দুস্থ মেহনতী শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) বিকালে আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের উদ্যোগে রূপালী ব্যাংক পিএসসি’র সৌজন্যে শীতবস্ত্র কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার মো. সাজু সরকার,আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম, শহীদ রাউফুন বসুনিয়া পাঠাগারের সমন্বয়ক ও শিক্ষক আবুল হাসনাত কানন, আইডিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আহসান হাবিব সুমন, খোকন রায়, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বাদশা মিঞা, সাংবাদিক এনামুল হক সরকার, মোশাররফ হোসেন প্রমুখ।
Related