1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে জমির বিরোধের কুপিয়ে হত্যা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে জমির বিরোধের কুপিয়ে হত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মতিয়ার রহমান (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা ।নিহত মতিয়ার বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে।  শুক্রবার বাদ জুম্মা উপজেলার বলগাড়ি কৈপাড়া গ্রামে।

 

জানাগেছে, দীর্ঘদিন থেকে বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্ পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু মিয়া ও গোলাম মোস্তফার ছেলে আনোয়ারের মধ্যে  কৈপাড়া বলগাড়ী মৌজার ১৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মেয়ের ডাকে সাড়া দিয়ে জামাই আনোয়ারের জমিতে ধান রোপন করতে গিয়েছিলেন বৃদ্ধ মতিয়ার রহমান (৪৮)। এসময় জমিতে ধানের চারা রোপন করার সময়  জামাইয়ের প্রতিপক্ষ বাবু মিয়াসহ তার ছেলেরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং মতিয়ারকে কুপিয়ে জখম করে।

 

ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন মতিয়ার রহমান (৪৮) কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মতিয়ারের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )