1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার ৩নং সিংড়া ইউপি প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, ঘোড়াঘাট থানার প্রতিনিধি এসআই সাব্বির হোসেন, সামাজিক সংগঠন “সিরাতে মুস্তাকিম পরিষদ” এর প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার প্রমুখ।
এ সময় বক্তারা চুরি-ডাকাতি, ছিনতাই, মাদকসেবন ও বেচাকেনা সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহবান ও সহযোগীতা কামনা করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক আজাদুর রহমান, রামেশ্বরপুর জামে মসজিদের খতিব সিরাজুল ইসলাম, বিরাহিমপুর হেলিপ্যাড জামে মসজিদের খতিব মাওলানা আরশাদ হোসাইন, সাধারণ নাগরিক আজিবুল ইসলাম প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সমাজসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী সহ শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )