1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধে উদ্বিগ্ন এলাকাবাসী ও অবিভাবক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধে উদ্বিগ্ন এলাকাবাসী ও অবিভাবক

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাঁজার গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী ও অভিভাবকরা। গাঁজাসেবীদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী ও অবিভাবক মহল।

গ্রাম-গঞ্জ, হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে। গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর, তরণ, যুবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীসহ বয়স্করা। যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

অনেকে অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই আইনশৃংলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন এলাকাবাসী ও অবিভাবক মহল।

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।” এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি । মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )