1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যাম গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যাম গ্রেপ্তার

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন
দিনাজপুর ঘোড়াঘাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭ টায় ঘোড়াঘাট পৌর সভার গাইবান্ধা মোড় থেকে শ্যামকে গ্রেপ্তার করা হয়।

সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাজাহান আলী শ্যামের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তা আরও বলেন, আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )