1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্রতীপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন শুরু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পার্রতীপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীডে সরবরাহের বিষয়টি নিশ্চিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বকর সিদ্দিক। কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৭০/৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

 

এটি চালু রাখতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পরবে। বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট হলেও ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট দুটি এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালে নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

 

গত ১৫ ফেব্রুয়ারী বিকেল পোনে ৩টায় বয়লারের পাইপ ফাটে ও বিয়ারিং ভেঙ্গে গেলে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

 

বিদুৎকেন্দ্রটি পুরোপুরি চার দিন বন্ধ থাকার পর মেরামত শেষে আজ থেকে উৎপাদন শুরু হয়। এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক বলেন, মেরামত শেষে ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। সন্ধ্যা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। আশা করা যায় ৩ নম্বর ইউনিটটি মেরামত কাজ চলমান রয়েছে। দ্রুতই সেটিও বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )