সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তা আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।