1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে নবনির্বাচিত ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শপথ গ্রহণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

পার্বতীপুরে নবনির্বাচিত ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শপথ গ্রহণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

উত্তরাঞ্চলের বৃহতম শ্রমিক সংগঠন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) পার্বতীপুর প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ।

 

এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক, দিনাজপুর জেলা পেট্রল পাম্প ও জ¦ালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: রজব আলী সরকার, নির্বাচন পরিচালনা কমিটির চার সদস্য সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা।

 

শপথ নেন নব-নির্বাচিত সভাপতি আতাউর রহমান আতু, সহ-সভাপতি আবু এহিয়া, সাধারন সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ রানা, অর্থ সম্পাদক আবদুল্লাহ সরকার, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক রামু রায় চুলাই, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক মাজেদুল হক, কার্যকরী সদস্য মশিউর রহমান ও রাজন। গত ২২ ফেব্রুয়ারি সংগঠনের প্রধান কার্যালয় পার্বতীপুর টার্মিনাল চত্ত্বরে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এতে ১ হাজার ৭শ’ ৬৯ ভোটারের মধ্যে ১ হাজার ৭শ’ ৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর গত ১২ জানুয়ারী রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সভা হয়। সভায় শ্রমিক সংগঠনের নিবার্চনের তারিখ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এলাকার সাংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )