1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিখোঁজের ৪১ দিন পর  দোলা মনির  অর্ধ গলিত লাশ উদ্ধার  গ্রেফতার ৩  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নিখোঁজের ৪১ দিন পর  দোলা মনির  অর্ধ গলিত লাশ উদ্ধার  গ্রেফতার ৩ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ জন দেখেছেন
রংপুরের  কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী দোলা মনি নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে লাশ  উদ্ধার করেছে  সেনাবাহিনী ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে  উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের  সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে  সেনাবাহিনী ।
নিহতের পরিবার ও সেনাবাহিনীর  সূত্রে জানাগেছে কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন পূর্বে শুক্রবার বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়।
কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু  কোথাও তাকে খুঁজে  না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।  দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলা মনির  খোঁজ না মিললে ২৭ ফেব্রুয়ারি  কাউনিয়া ও পীরগাছা  সেনাবাহিনীর  ক্যাম্পে  দেলোয়ার হোসেন  লিখিত অভিযোগ দায়ের করেন ।
রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের  ক্যাপ্টেন  মেহেদী হাসান নিয়নের   নেতৃত্বে একটি  সেনাবাহিনীর চৌকোস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দোলা মনির লাশ উদ্ধার করে  কাউনিয়া থানায় হস্তান্তর করেন এ সময়  হত্যাকাণ্ডের সাথে জড়িত  সন্দেহ   ৭ জনকে  আটক করে  কাউনিয়া থানায় হস্তান্তর করেন।সেনাবাহিনী, পরে রাতে  নিহতের বাবা বাদী হয়ে  ৩ জন কে   আসামি করে কাউনিয়ার থানায় এজাহার  দায়ের করেন,  শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের  সোপর্দ  করেন কাউনিয়া থানা পুলিশ।
 গ্রেফতাকৃরা হলেন,   কাউনিয়া  থানার  কূশা  ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের  হানিফ উদ্দিনের পুত্র  নুরুল ইসলাম (৪৫),   একই গ্রামে নুর ইসলামের পুত্র  মামুন মিয়া,(১৯)  আব্দুস সালামের পুত্র  সুমন মিয়া (২৬)
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল ঘটনার সততাটি নিশ্চিত করে জানান নিহত নিখোঁজ দোলা মনির  হত্যা মামলার  তিনজনকে গ্রেফতার করে শুক্রবার  বিজ্ঞ আদালতে  প্রেরণ  করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )