1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন
“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমানের নেতৃত্বে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )