
দিনাজপুরের ঘোড়াঘাটে নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসল বোলার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠ হলরুমে আস্থা প্রকল্পের আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসল বোলার হিসেবে এ অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়।
ডেমক্রেসিওয়াচের সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলামের সঞ্চালনা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুল মাবুদ। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বর্ণমালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার সরকার, নাট্যকার ও উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় মাঠ পর্যায়ে যুবদের কাজ করার ক্ষেত্রে বাধা ও বাধা উত্তরণের উপায় এবং কোন কোন ক্ষেত্রে যুবদের উদ্যোগ নেয়া দরকার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা ও সেবা গ্রহণের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।
Related