1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শুরু হয়েছে পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা ও গহনা কেনা। বুধবার (১৯ মার্চ) উপজেলার রানীগঞ্জ, ডুগডুগি, ওসমানপুর ও ঘোড়াঘাট সদর মার্কেট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম। উপজেলার বাণিজ্যিক এলাকা হিসাবে খ্যাত রানীগঞ্জ বাজারে একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসছেন কেনাকাটা করতে।
বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকা ও আশেপাশে এনজিও অফিস বেশি থাকায় বরাবরের মতো এবারও ক্রেতা সমাগম উপজেলার অন্যান্য বাজারের তুলনায় বেশি। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কেনাকাটা করতে এসেছেন। ক্রেতারা বলছেন, ঈদের আগ মুহূর্তে মার্কেটে ভিড় বেশি থাকে, তাই ঝামেলা এড়াতে তারা আগেভাগেই কেনাকাটা শুরু করেছেন। বিক্রেতারা বলছেন, ঈদ সামনে রেখে প্রতি বছরই তাদের বাড়তি বিক্রির আশা থাকে। এবারও তেমনটিই আশা করছেন তারা। তবে রমজানে দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ভিড় বেশি থাকে বলে জানিয়েছেন বিক্রেতারা৷ সরেজমিনে ঘুরে দেখা গেছে, হালকা-পালতা ও গরমে আরামদায়ক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা৷ মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি।
বিরামপুর উপজেলার জোতবানি গ্রামের ক্রেতা রোকেয়া সুলতনার সাথে কথা বলে তিনি বলেন, আমার স্বামী রানীগঞ্জে একটি বেসরকারি সংস্থায় চাকুরীরত। আগামী সপ্তাহে বাড়ি চলে যাবো। এজন্য কাপড় কিনতে আসছি৷ পরিবারের লোকজনের জন্য কিনে নিয়ে যাবো৷ এখানে একসঙ্গে অনেক দোকান থাকায় পছন্দমতো কেনাকাটা করা যায়। আরেক স্থানীয় ক্রেতা, দক্ষিণ দেবীপুর গ্রামের হাবিবুর রহমান জানান, এবার সব ধরনের পণ্যে দাম একটু বেশি। বাসা থেকে বাজেট করে এসে কোনো কিছু কেনা সম্ভব হচ্ছেনা। যা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্যে সামর্থের বাইরে। তিনি আরও বলেন, যেহেতু রানীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ বাজার, তাই প্রশাসনের সব সময় নজরদারি রাখা দরকার। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ব্যবসায়ীরা বলছেন, মূলত: রমজান শুরুর এক সপ্তাহ পর থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। পুরোদমে বিক্রি শুরু না হলেও, অন্যবারের তুলনায় এবার ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। তারা জানান, বরাবরের মতো ছেলেদের তুলনায় মেয়ে ক্রেতা বেশি। এবার ঈদকে সামনে রেখে মেয়েদের কালেকশনও অনেক বেশি। এছাড়াও ছেলেদের টি-শার্ট, জিন্স প্যান্ট, হালকা গরমের পাঞ্জাবি সহ ভালো মানের কালেশনও আছে। তবে বিগত বছর গুলোর তুলনায় ফুটপাতের দোকানগুলোতে তেমন ভির লক্ষ্য করা যায়নি। ফুটপাতের বিক্রেতারা বলছেন, ঈদ যতো ঘনিয়ে আসবে ফুটপাতের দোকান গুলোতে ভিড় ততো বাড়বে বলে আশা করছি।
উপজেলার রানীগঞ্জ বাজারের সাজু গার্মেন্টস এর কর্ণধার মেজবাহুল আলম সাজু’র সাথে কথা হলে তিনি বলেন, ঈদের আগে প্রতি বছরই আমাদের প্রত্যাশা থাকে অনেক৷ এবছরও প্রত্যাশা আছে। বিক্রিও ভালোই হচ্ছে৷ ক্রেতারা আসতে শুরু করেছেন৷ কয়েকদিন পরে ভিড় আরও বাড়বে৷ আশা করছি ভালো বিক্রি করতে পারবো৷ মা গার্মেন্টস এর সত্ত্বাধিকারী ইসহাক সরকার বলেন, বিক্রি শুরু হইছে মাত্র। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রিও বাড়তে থাকবে৷ আশা করছি এবার ভালো বিক্রি হবে৷
আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা উপজেলার ব্যস্ততম বাজারগুলোতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে গ্রাম পুলিশ রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও দিন ও রাতের বেলা পর্যায়ক্রমে পুলিশি টহল চলছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ৯৯৯ সুবিধাতো আছেই। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সমসময় তৎপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )