1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিনামুল্যে আউশ বীজ ও সার বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে বিনামুল্যে আউশ বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ -১ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের করা হয়েছে।

বুধবার (২৬মার্চ) দুপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স‍ার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার  দশ ইনিয়নে ৪০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

 এসময় উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসিকুরজ্জান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলার  দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )