1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫।

বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন মাঠে ইউএনও রফিকুল ইসলাম পায়রা উড়িয়ে কুচকাওয়াজ প্রদর্শনী পরিদর্শন করেন। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদরা।

পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। শেষে জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )