1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় । পরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত ভোজের আয়োজন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম, উপজেলা শিল্পকলা একাডেমী ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )