1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে বীমার মৃত্যুদাবীর চেক দিলো সন্ধানী লাইফ ইনসুরেন্স | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পার্বতীপুরে বীমার মৃত্যুদাবীর চেক দিলো সন্ধানী লাইফ ইনসুরেন্স

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ জন দেখেছেন

দিন্জপুরের পার্বতীপুরে ১০ বিমা পলিসির মেয়াদ পূর্তির অর্থ পরিশোধ এবং ১জন বিমা গ্রাহকের মৃত্যুদাবির চেক প্রদান করেছে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর পার্বতীপুর শাখা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী, ব্যবসা পরিকল্পনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল।

দিনাজপুরের জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি পার্বতীপুর সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান, বিশেষ অতিথি ডিজিএম মোঃ লতিফুল খবির ও ইনচার্জ মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে ১০ বীমা পলিসি গ্রাহকের মেয়াদপূর্তির অর্থ পরিশোধ এবং একজন বিমা গ্রাহকে ১লাখ ৩৪ হাজার ৫৬২ মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়।

এ ব্যাপারে রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল বলেন, বীমায় সঞ্চয় করা হয় অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তাই পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ। আমরা বিমা দাবি নিষ্পত্তির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )