গ্রেফতারকৃতরা করা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র এমদাদুল হক (৪৯) ও একই জেলা ও উপজেলার চকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চার পুত্র আজিজার রহমান (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) ভোর রাত পৌনে ৪টায় পুলিশের একটি টহলরত গাড়ি উপজেলার ডুগডুগিহাট থেকে ওসমানপুরে আসার সময় ধলিহার খাঁ-পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রীজে পৌঁছালে সঙ্গবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়িটি আটকায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে গাড়ির সামনে আসতেই আটকানো গাড়িটি পুলিশের গাড়ি হওয়ায় ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য ছোটাছুটি শুরু করে। এমতাবস্থায় থানা পুলিশ দুইজন ডাকাতকে আটক করে। অপরদিকে আরো ৯/১০ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের সাথে থাকা ধারালো হাসুয়া, মোটা লাঠি এবং রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য মোটা দড়ি উদ্ধার করা হয়।
পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে, ঘোড়াঘাট টু হাকিমপুরগামী চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্য সঙ্গবদ্ধ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছিল।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, আমরা দ্রুত পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে টিম গঠন করেছি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।