1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পার্বতীপুরে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পাবর্তীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার রোড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপর্মের চিত্র তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।

আমার দেশ পত্রিকার পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মাই টিভির পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো বাদশাহ ওসমানী, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারী আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, দেশ রুপান্তরের সোহেল সানি, ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক কালবেলার মিলন পারভেজ, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, এশিয়ান টিভির পাবর্তীপুর প্রতিনিধি লিমন হায়দার, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক জনবানী সাজেদুর রহমান নওশাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )