1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় মোরশেদা বেগম (৪০) নামের এক মহিলা নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত মোরশেদা বেগম অটোভ্যানে স্বামীসহ বাড়ী হতে বের হয়। উপজেলা শহরে আসার পথে কাটাখালি ব্রীজের দক্ষিণ পাশে ঢাকা- রংপুর মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাক্টর অটোভ্যানকে ধাক্কা দেয়৷ এতে অটোভ্যানে থাকা মোরশেদা ছিটকে পড়ে ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )