1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের তাগিদ ইউএনওর | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের তাগিদ ইউএনওর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬৮ জন দেখেছেন

দিনাজপুরে ঘোড়াঘাটে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রানীগঞ্জ বাজার শাখার উদ্যোগে নিম্ন মানের ঔষধ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির সতর্কতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার ৩ নং সিংড়া ইউপি হলরুমে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রানীগঞ্জ বাজার শাখার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল নয়নের সঞ্চালনা ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্রাগ সুপার আমিনুল ইসলাম।

আলোচনা সভায়, হালনাগাদ ড্রাগ লাইসেন্স, হালনাগাদ ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ফার্মেসিতে সংরক্ষণ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা ও নিম্ন মানের ঔষধ বিক্রি না করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও আলোচনা সভায়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যদি কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি করে সেক্ষেত্রে ‘ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩, ধারা ৪০(ঘ)’ অনুযায়ী সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার ব্যাপারে আলোকপাত করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, যাতে নিম্ন মানের ঔষধ, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না হয় তার উপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সচেতনতাই বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, আপনার বিক্রি না করলে সাধারণ ক্রেতা ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক চাইতে পারবেনা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রানীগঞ্জ বাজার শাখার সভাপতি ইউনুস আলী মন্টু, ডক্টরস ফার্মেসি কর্ণধার মিজানুর রহমান জুয়েল, মোস্তাক ফার্মেসি কর্ণধার আব্দুর রাজ্জাক হিরা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )