1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে ৫ মৌজার সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে ৫ মৌজার সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

 

দিনাজপুরের ঘোড়াঘাট হিলি মোড়ে ওসমানপুর সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেল ৪ টায় উপজেলা চত্বরে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপর কলোনি বাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করেন, আফছারাবাদ কলোনির বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারবর্গকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে তৎকালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে। পরবর্তীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫ একর করে জমি বরাদ্দ প্রদান করে। এতে আমাদের মৌরশগণ বাড়িঘর নির্মাণ করে খাজনা-খারিজ ও এস.এ খতিয়ান প্রস্তুত করে। পরবর্তীতে সন সন খাজনাদি প্রদান করে আমরা উত্তরাধিকার সূত্রে ভোগদখল করে আসতেছি। এমতাবস্থায় প্রতিপক্ষ মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) কর্তৃপক্ষ উক্ত জমি বেআইনি স্বত্ব দাবি করে বিধি বহির্ভূত ৯৯ বৎসরের জন্য লিজ/কবুলিয়াত নেওয়ার জন্য জুলুম করে আসছে। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বর্তমান আর.এস জরিপে ২৯, ৩০ ও ৩১ বিধি ধারায় কেস দিয়ে উক্ত জমি তাদের নামে রেকর্ড করার জোর অপচেষ্টা সহ কৌশলে হুমকি প্রদর্শন করে আসছে। ইতোমধ্যে ওসমানপুরে সেনাক্যাম্প স্থাপন করেছে।

বর্তমানে আমরা মহাজের পরিবার সহ বন্যা কবলিত বিভিন্ন জেলা থেকে আগত নিঃস্ব ও অসহায় হাজার হাজার পরিবার চরম উৎকণ্ঠা, আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করতেছি। এ অবস্থায় ওসমানপুর সেনাক্যাম্প করায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদে জানাচ্ছি।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলোনি বাসীর পক্ষ ব্যারিস্টার সানি আব্দুল হক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, এখানে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা হয়েছে। এটিই শেষ আলোচনা নয়। সবাইকে শান্ত থেকে বিষয়টি মোকাবেলা করতে হবে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা কাউকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন।

শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কোন আলোচনা করতে হলে প্রয়োজনে আমার নিকট আসবেন। আমি তাদের সাথে কথা বলে আপনাদের আলোচনার ব্যবস্থা করে দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )