1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে নিষিদ্ধ আ.লীগপন্থি ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সকলেই ফুলছড়ি উপজেলা আ.লীগের সদস্য ও ইউনিয়নের সভাপতি-সম্পাদক বলে জানা গেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করে ফুলছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা সভা চলছিলো। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ আ.লীগের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেয়। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়ায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মাঝে।

পরে সভা শেষ হলে আ.লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেফতারের দাবি জানান। পরে ফুলছড়ি থানার পুলিশ ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল ও এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )