1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখা উদ্বোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখা উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মেহেদী, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ শাখার ঋণ গ্রহীতা উদ্যোক্তা নজরুল ইসলাম মন্ডলের হাতে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের আওতায় ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )