1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাট এলজিইডি প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

রাজারহাট এলজিইডি প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৬০ জন দেখেছেন

এলজিইডি প্রকৌশলী মিজানুর রহমান সরদারের রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্থ, স্বেচ্ছাচারী, অতীত কার্যকলাপ খারাপ ও জন বিমুখ উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদারকে রাজারহাট উপজেলায় পদায়ন না করে অনতিবিলম্বে বদলির আদেশ বাতিলের দাবিতে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে প্রধান প্রকৌশলী উদ্দেশ্যে ইউএনও’র কাছে স্বারক লিপি প্রদান করেন।

রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে,গত ২০ এপ্রিল দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. সোহেল রানার বদলি আদেশ প্রদান করে।পরবর্তী প্রধান প্রকৌশলী অফিস আদেশে উপজেলা সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশীদ মন্ডলকে গত ১৪ মে অতিরিক্ত দায়িত্বের আদেশ প্রদান করে এবং ১৫ই এপ্রিল দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর যোগদান আদেশ প্রাপ্ত হয়েছে অফিস আদেশে।মানববন্ধনে অংশগ্রহণ করে রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন মা-বাবা দোয়া কনস্ট্রাকশনের প্রো. শফিকুল ইসলাম,মেসার্স সোয়াদ কনস্ট্রাকশন প্রো. সফিকুল ইসলাম, ঠিকাদার আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নুর খালেক, আসমানী এন্টারপ্রাইজ প্রো. আমিনুল ইসলাম, প্রিতী কনস্ট্রাকশনের প্রো. ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাকিন ইসলাম রুশাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )