1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৫ জন দেখেছেন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

 

আলোচনা সভা শেষে উপজেলা ভুমি অফিসের সামনে আগত ভূমি সেবা গ্রহীতাদের নিয়ে ভূমিসেবা বুথে জমি জমা সংক্রান্ত অনলাইন সেবা প্রদান করা হয়। অনলাইন সেবার মাধ্যমে কয়েকজন ভূমিসেবা গ্রহীতাকে অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

 

এসময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সোলায়মান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ও ফারুক হোসাইন, সার্টিফিকেট পেশকার মোশারফ হোসেন, কম্পিউটার অপারেটর রায়হান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )