1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে নানা কর্মসুচীতে শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পার্বতীপুরে নানা কর্মসুচীতে শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান, এতিম বাচ্চাদের কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। গত শুক্রবার (৩০ মে) পার্বতীপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এজেডএম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অহিদুল হক সর্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো: মোখলেছুর রহমান ও কোশাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, মহিলা দল এবং ১০ ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সাধারনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পার্বতীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )