1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (১ জুন ) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা ভূমি অফিসের সামনে আতিয়ার নামের এক ব্যাক্তির নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এসময় মানবিক দিক বিবেচনা করে প্রথম অবস্থায় তাকে কোন জরিমানা না করে এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় এবং সকলের সামনে নার্সারি থেকে কিছু চারা উপরে ফেলে ভেঙে নষ্ট করে দেয়া হয়।

 

জানা যায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের কথা মাথায় রেখে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব গাছের চারা উৎপাদন ও রোপনে নিরুৎসাহিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

গত মে মাসের ১৫ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ ঘোষণা করা হয়।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

 

মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )