1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে চার চাঁদাবাজ আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে চার চাঁদাবাজ আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৩৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে চার চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টায় দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরু হাট সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) তাঁরা তিনজন উপজেলার নূরপুর এলাকার এবং আজাহার আলী (৫৪) ভাতছালা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। তিনি জানান, আটক চার জন দুইটি শ্রমিক সংগঠনের সদস্য। তাঁরা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা উত্তোলন করছিলো। তারা অনেক দিন থেকে এই ধরনের কর্মকান্ড চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এরি ধারাবাহিকতায় আজ সোমবার উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার গরুর হাটে চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের ঘোড়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )