1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কোরবানির মাংস হজমে যে শরবত খাবেন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

কোরবানির মাংস হজমে যে শরবত খাবেন

লাইফস্টাইল ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

জেনে নেওয়া যাক হজমে সাহায্য করবে এমন কয়েকটি শরবত ও তার তৈরি পদ্ধতি-

লেবুর শরবত

উপকরণ

১. লেবু ১টি

২. ১ গ্লাস হালকা গরম পানি

৩. বিট লবণ ১ চিমটি (ঐচ্ছিক)

৪. মধু ১ চা চামচ (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে

প্রথমে লেবুর রস বের করে নিন। এরপর হালকা গরম পানিতে লেবুর রস, বিট লবণ ও মধু মিশিয়ে নিন। ভালো করে নেড়ে খালি পেটে বা খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর তা পান করুন।

আদার শরবত

উপকরণ

১. তাজা আদার ১ ইঞ্চি টুকরো

২. মধু ১ চা চামচ

৩. লেবুর রস ১ চা চামচ

৪. হালকা গরম পানি আধা কাপ

বানাবেন যেভাবে

আদা ভালো করে ধুয়ে কুচি করে ব্লেন্ডারে দিন। এরপর অল্প পানি দিয়ে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সবশেষে এতে মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

আনারসের শরবত

উপকরণ

১. আনারসের টুকরা ১ কাপ

২. ঠান্ডা পানি আধা কাপ

৩. বিট লবণ স্বাদমতো (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে 

ব্লেন্ডারে আনারসের টুকরা ও পানি দিন। ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন (না ছাঁকলেও চলবে)। চাইলে একটু লবণ যোগ করতে পারেন।

পুদিনা পাতার শরবত

উপকরণ

১. পুদিনা পাতা ১ মুঠো

২. লেবুর রস ১ চা চামচ

৩. পানি আধা কাপ

৪. বিট লবণ এক চিমটি

বানাবেন যেভাবে 

প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ডারে দিন। এরপর পানি, লেবুর রস ও লবণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। চাইলে ছেঁকে নিয়ে পান করুন।

অ্যালোভেরা শরবত

উপকরণ

১. অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ (তাজা)

২. পানি ১ গ্লাস

৩. সামান্য মধু (ঐচ্ছিক)

বানাবেন যেভাবে

তাজা অ্যালোভেরা পাতার নিচ থেকে জেল সংগ্রহ করুন (কোনো হলুদ অংশ যেন না থাকে)। এরপর জেল, পানি ও মধু ব্লেন্ডারে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল অ্যালোভেরা শরবত।

পেঁপের শরবত

উপকরণ

১. পাকা পেঁপের টুকরা ১ কাপ

২. ঠান্ডা পানি আধা কাপ

৩. লেবুর রস ১ চা চামচ (ঐচ্ছিক)

৪. চিনি স্বাদমতো

বানাবেন যেভাবে

ব্লেন্ডারে পেঁপে ও পানি দিয়ে ব্লেন্ড করুন। চাইলে লেবুর রস ও চিনি যোগ করুন। এই শরবত ফ্রেশ খেতে ভালো লাগে তাই বরফ দিতে পারেন।

শসার শরবত

উপকরণ

১. মাঝারি আকারের শসা ১টি

২. পানি আধা কাপ

৩. একটু লেবুর রস বা পুদিনা পাতা (ঐচ্ছিক)

৪. হালকা লবন

৫. স্বাদমতো চিনি

বানাবেন যেভাবে

প্রথমে শসা ভালো করে ধুয়ে কুচি করে নিন। এরপর ব্লেন্ডারে পানি শসা, সামান্য লবন ও স্বাদমতো চিনি দিয়ে ব্লেন্ড করুন। চাইলে লেবুর রস বা পুদিনা যোগ করে ছেঁকে পান করুন।

সব জুসই ফ্রেশ ও প্রাকৃতিক উপাদানে তৈরি। অতিরিক্ত খাওয়ার পর যে কোনো একটি বেছে নিয়ে ১ গ্লাস খেলে হজমে উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )