1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(১৫জুন) বেলা তিনটার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে। দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী আসার পথে একটি ভ্যান এবং নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে এক মোটর সাইকেলের ঘটনাস্থলে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানের যাত্রী আজিজুল ইসলাম মারা যান।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দু’জন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )