1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১৫ বছর পর স্বেচ্ছাসেবক দলের সম্মেলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

১৫ বছর পর স্বেচ্ছাসেবক দলের সম্মেলন

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৬ জন দেখেছেন
দীর্ঘ ১৫ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা ৫ নং বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেলে ভূল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সুষ্ঠ ভোটের মাধ্যমে লুৎফর রহমান বাবু সভাপতি, সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও হামিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর  বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাসুদুল ইসলাম মুন্না।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।
আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সহ-সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ কোষাধ্যক্ষ ও বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম লাল, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক রাশেদুল আলম বকুল, মাহবুবুর রহমান মাহাবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বুলেট, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জেলা, উপজেলা, বালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে আলোচনা সভা শেষে  নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মোট ভোটার সংখ্যা ৪৫টি, ভোট পড়েছে ৪৪টি, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন আর সাংগঠনিক সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে লুৎফর রহমান বাবু ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতার শামীম পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ২৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ম পেয়েছেন ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ১১ ভোট পেয়ে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু ইসলাম পেয়েছেন ১০ ভোট।
নবনির্বাচিত কমিটি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )