1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে কৃষি প্রযুক্তি ও ফল মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ঘোড়াঘাটে কৃষি প্রযুক্তি ও ফল মেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্যর‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

 

এ সময় কৃষি অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার বিশেষ অতিথি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস সহ অনেকে বক্তব্য রাখেন। পরে কৃষি অফিসের পক্ষ থেকে মেলায় আগত অনেকের মাঝে বিভিন্ন ফলের চারাগাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাতিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান, কৃষি উদ্দোক্তা ও বিসমিল¬াহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )