1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি গাঁজাসহ জামাই শ্বাশুড়ি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি গাঁজাসহ জামাই শ্বাশুড়ি আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০০ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল তল্লাশি করে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ জামাই শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে মোটরসাইকেল তল্লাশিকে করে অভিনব কায়দায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। তারা ট্যাংকি ও সিটের নিচে রেখেছিল এই এসব গাঁজা। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর  ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫)। পুলিশ জানায় তারা সম্পর্কে জামাই শ্বাশুড়ি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )