1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় মারা গেছেন বাবা ও ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )