
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ মামলার আলোচিত আসামি এইচ এম মোহতাসিম ফুয়াদ ওরফে হৃদয় কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের বর্ধনকুঠি খানাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। হৃদয় উপজেলার একটি কলেজের প্রদর্শক মাহবুবার রহমানের বড় ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হৃদয়ের বিরুদ্ধে যে সব মামলা রয়েছে, ২০১৯ সালের নং-৬/১১৯, ওই সালের মামলা নং ১/৪৮৫, ২০২০ সালের মামলা নং ১৪/৫৬৫, ২০২১ সালের মামলা নং ৫২/১৫০; ২০২০ সালের মামলা নং ৪৫/৫৯৬, ২০২৪ সালের মামলা নং ৯ এবং ২০২৫ সালের মামলা নং ৫১।
Related