1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় পরিচিতি সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় পরিচিতি সভা

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে তারেক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান শাওনের সঞ্চালনায় পরিচিতি সভায়  বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,

সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো, অ্যাড. মো. শাহ নেওয়াজ খান, মো. মাইদুল ইসলাম, মো. বাদল মিয়া, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনমুন রহমান, সহ-সভাপতি জসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামীতে তারেক জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সেইসাথে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

 

সভায় তারেক জিয়া সাইবার ফোর্সসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )