


তেঁতুলিয়া উপজেলায় বাড়ির পাশে পানির খালে পড়ে জাকিয়াকে নামে ২২মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫জুলাই) দুপুরে উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের নিজবাড়ী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু জাকিয়াকে একই এলাকার কোশিরুল ইসলাম মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়,জাকিয়ার অন্যান্য বাচ্চাদের সাথে বাড়ী সামনে খেলতে দেখে তার মা বাসার ভিতরে গরুকে খাবার ও পানি দিতে গিয়ে কিছুক্ষণ পর তার মেয়ে পানিতে পড়ে গেছে বলে তার খেলার সাথিরা চিৎকার করতে থাকে তাদের চিৎকার শুনে তার মা সহ আশপাশের লোকজন দৌড়ে এসে বাড়ীর পাশে পানির গর্ত থেকে জাকিয়াকে তুলে তাৎক্ষণিক মাইক্রোবাস যোগে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান,নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।