


মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা সদরের বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, কঞ্চিপাড়া একাডেমি উচ্চ বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জোহা লুডু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদসহ অভিভাবক এবং পুরুষ্কার প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।