1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শরীরে বাধা অবস্থায় গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি গাঁজা সহ আটক তিন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শরীরে বাধা অবস্থায় গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি গাঁজা সহ আটক তিন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন
বডি ফিটিং করে শরীরে বাধা ছিল গাঁজা। একেক জনের শরীরে ছিল আড়াই কেজি করে। কৌশলেই নিয়ে যাচ্ছিল এই গাঁজার চালান। কিন্তু ধরা পড়ে পুলিশের হাতে। এমন ঘটনা ঘটে আজ বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ শহরের চারমাথা ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের তিনজন কে আটক করে। আটককৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর গুচ্ছগ্রামের মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৪২) ও আলামিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম গাঁজা সহ তিন জনের আটকের তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )